মোদির ‘চা বিক্রির ভিডিও’ শেয়ার করলেন কংগ্রেস নেতা

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি নিউজ

বুধবার, ০৩ ডিসেম্বর ২০২৫ , ০১:৩৫ পিএম


মোদির ‘চা বিক্রির ভিডিও’ শেয়ার করলেন কংগ্রেস নেতা
এআই দিয়ে তৈরি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির চা বিক্রির ভিডিও নিয়ে বেশ তোলপাড় চলছে সামাজিক যোগাযোগমাধ্যমে।  ছবি: সংগৃহীত

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির একটি ভিডিও নিয়ে বেশ তোলপাড় চলছে সামাজিক যোগাযোগমাধ্যমে। 

বিজ্ঞাপন

ভাইরাল ভিডিওটিতে দেখা যাচ্ছে, ‘আন্তর্জাতিক এক সম্মেলনে’ রেড কার্পেট ইভেন্টে হাতে কেটলি আর চায়ের গ্লাস নিয়ে হাঁটছেন স্যুট-বুট পরিহিত মোদি। তার পেছনে রয়েছে নানা দেশের পতাকা। হাঁটতে হাঁটতে মোদি হাঁকছেন, ‘চাই বোলো, চাইয়ে।’

ভারতীয় সংবাদমাধ্যমের খবর, এআই দিয়ে তৈরি এ ভিডিওটি শেয়ার করেছেন কংগ্রেস নেতা রাগিনী নায়েক। ক্যাপশনে লেখা, ‘এটা আবার কে করল?’

বিজ্ঞাপন

ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়ার পর থেকেই তুমুল বিতর্ক শুরু হয়েছে ভারতের রাজনীতিতে। প্রতিবাদে সরব হয়ে উঠেছে ক্ষমতাসীন বিজেপি।

প্রসঙ্গত, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি নিজেকে ‘চা-ওয়ালা’ পরিচয় দিতে পছন্দ করেন। এর আগে দেখা গেছে, বিভিন্ন রাজনৈতিক মঞ্চে নিজের ছোটবেলার ‘পেশার পরিচয়’ ব্যবহার করছেন তিনি। 

বিজ্ঞাপন

এমনকি সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের সঙ্গে নিজের তুলনা করতে গিয়ে অতীতে তাকে বলতে শোনা গেছে, ‘২০১৪ সালে এক চা-ওয়ালাকে দায়িত্ব দিয়েছিলেন আপনারা। আমি কখনও নিজেকে অর্থনীতিবিদ দাবি করিনি। কিন্তু, জনগণের শক্তির ওপর আস্থা রেখেছি। দশম স্থান থেকে ভারতীয় অর্থনীতি বিশ্বের পঞ্চম বৃহত্তম অর্থনীতিতে পরিণত হয়েছে।’ 

অনেকের ধারণা, এবার মোদির সেই ‘চা-ওয়ালা’ পরিচয় প্রসঙ্গ তুলেই খোঁচা দিল কংগ্রেস।

বিজ্ঞাপন

তবে, এমন ভিডিও দেখে বেশ ক্ষুব্ধ হয়েছে ক্ষমতাসীন বিজেপি। দলটির মুখপাত্র শেহজাদ পুনাওয়ালা বলছেন, এলিট কংগ্রেস কঠোর পরিশ্রমী প্রধানমন্ত্রীকে মেনে নিতে পারছে না, যিনি ওবিসি সম্প্রদায়ের প্রতিনিধি। আগেও তারা প্রধানমন্ত্রীকে ‘চা-ওয়ালা’ বলে খোঁচা দিয়েছে। ১৫০ মিনিটেরও বেশি সময় ধরে উত্যক্ত করে গেছে। এমনকি বিহারে তার (মোদি) মা-কেও আক্রমণ করেছে তারা। মানুষ ওদের ক্ষমা করবে না।

আরটিভি/এসএইচএম

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps
বিজ্ঞাপন

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission